তোমাকেই খুঁজি আমি সদা
রকিবুল ইসলাম
তোমাকেই খুঁজি আমি সদা।
তোমাকে খোঁজে সবুজ বনানী,
তোমাকে খোঁজে নীল আকাশ।
তোমাকে খোঁজে পাখ-পাখালি,
তোমাকে খোঁজে সাগরের ঢেউ,পাহাড়ি ঝর্ণা,
তোমাকেই খুঁজি আমি সদা।
তোমাকে খোঁজে উদাস মন আমার,
তোমাকেই খুঁজি আমি সদা।
তোমাকে খুঁজি অলস দুপুরে,
পড়ন্ত বিকেলের অস্তমিত রাঙা রবির আভায়।
তোমাকে খুঁজি আমি রজনীর পিনপতন নীরবতায়!
তোমাকেই খুজি আমি সদা।