April 18, 2026, 10:29 am

বুজবো আমি কবে

Reporter Name

বুজবো আমি কবে
শেখ মোমতাজুল করিম শিপলু

চলছে ভাটায় বয়স আমার
বুজবো আমি কবে,
কিচ্ছু নাহি বুজি আমি
কয় আমারে সবে।

কটুকথায় ধর্মিনী মোর
বলে বড্ড বোকা,
বেআক্কেল তাই বুদ্ধিটা নাই
কন্ঠেতে ঝাল ছোঁকা।

সন্তানে কয় চালাক ওরা
তাইতো নাহি বুঝি,
বুঝতে বুঝতে সময় গেলো
রোজ বুঝার পথ খুঁজি।

রুগীর চেয়ে ডাক্তার বেশি
রুগী কেবল আমি,
বোকার স্বর্গে বাসস্থান মোর
স্ত্রীর গুণে স্বামী।

বুঝতে বুঝতে গোধূলির দাঁড়
আয়ু ধবল কেশে,
কিচ্ছু তো মোর হয়নি বোঝা
এই উক্তি পাই শেষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা