শরতের মেঘ প্রণয়
আসাদুজ্জামান খান মুকুল
শরৎ গগনে মেঘ করেছে খেলা, গুরু গুরু হুংকারে সারাটা বেলা। মেঘেরা বিবুনি খুলে পবনে উড়েছে দুলে, সুরের লহরী তুলে ভাসিয়ে ভেলা, বিমোহিত হয়ে দেখি আমি একেলা! অবিরাম বরিষণ ঝরে অঝোরে, শেফালিকা ফুটে আছে থরে বিথরে, কুসুমের কী যে ঘ্রাণ উতলা করেছে প্রাণ! ফুঁসে উঠে প্রেমো বান হৃদ গভীরে, নিজেকে সামলে রাখি কেমন করে? চকিত চমকে চাই জানলা ধারে, দেখি কে যে আধো ভ�