আল মাহমুদের কবিতার নতুন ভাব ও ভাষা বাংলাদেশের সাহিত্যে নতুন প্রাণচাঞ্চল্য ও বৈচিত্র্য সৃষ্টিতে সাহসী ভূমিকা রেখেছে। সেই সঙ্গে আল মাহমুদের কবিতায় দেশের আর্থসামাজিক রূপান্তর, নদীকেন্দ্রিক জনপদ, চরাঞ্চলের মানুষ ও প্রকৃতি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, লৌকিক দর্শন ও সংস্কার, স্বাদেশিকতা ও রাজনৈতিক চৈতন্য নতুন মাত্রা যোগ করেছে বলেও মূল্যায়ন করা হয়েছে।
বুধবার বিকেলে আল মাহমুদ স্মরণে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধে এই মূল্যায়ন করা হয়। ১১ জুলাই ছিল কবি আল মাহমুদের জন্মদিন। এই উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।