লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা ও পেন বাংলাদেশের নির্বাহী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সামসাদ মোর্তুজা। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।
আজ শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।