April 20, 2026, 9:00 am

ভোটের ঢেউ

Reporter Name

শেখ মোমতাজুল করিম শিপলু

ভোট তরঙ্গ রঙ বেরঙ্গ
আনন্দের ভোট হবে,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
কেন্দ্রে যাবে সবে।

পণ করেছে বাঙালি সব
ছক যত যা আঁকো,
ভোটার বিহীন নির্বাচন আর
হতে দেবে নাকো।

আমজনতা নির্বাচনে
সৎ লোক বেছে নেবে,
দূর্নীতিবাজ লুটেরাদের
কেউ নাহি ভোট দেবে।

চা’র দোকানে আড্ডাখানায়
শুধু ভোটের লড়াই,
পছন্দের ওই প্রার্থী নিয়ে
করছে ও ভাই বড়াই।

করমর্দন আর আলিঙ্গনে
সালাম দেবার পালা,
দ্বারে দ্বারে প্রার্থী ছুটে
পড়তে বিজয় মালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা