April 18, 2026, 10:26 am

প্রার্থনা

Reporter Name

প্রার্থনা
মহসিন আলম মুহিন

সমস্ত প্রশংসা হে মহান মনিব-তুমি আমাদের রব,
তুমি বড় দাতা দয়াময়-খোদা, তুমি আমাদের সব।।

বিচার দিনের মালিক তুমি-তুমিই আমাদের পালক,
বান্দার তরে অসীম করুণা-রাখো যে তোমার পলক।।

আমরা তোমার এবাদত করি-তোমার আদেশ মত,
আমাদের যা দরকার-দিও প্রভু হাজত আছে যত।।

সঠিক পথে চালাও-যে পথে ছিলো তোমার প্রিয়জন,
সহজ রাস্তা দেখাও প্রভু-তুমিই যে মহান, তুমিই
আপন।।

সে পথে নহে যে পথ কাঁটার-যে পথে আছে ভ্রান্তি,
সেই পথে চালাও-যে পথে চললে শান্তি আর শান্তি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা