April 18, 2026, 10:30 am

হুমায়ূনের সাহিত্যে সামাজিক কূটনীতি

Reporter Name

আহমদ ছফা—হুমায়ূন আহমেদের যে লেখাটির কথা নিজের প্রিয় বলে উল্লেখ করতেন, তা হলো হুমায়ূনের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। মুক্তিযুদ্ধের ঠিক আগে, ১৯৭০ সালে রচিত, এবং যুদ্ধের পর প্রকাশিত। এই উপন্যাস নিয়ে ১৯৭৮ সালে একটি টেলিভিশন চলচ্চিত্র হয়। একটি ক্ষুদ্র মধ্যবিত্ত পরিবারের কাহিনি নিয়ে রচিত এই নাটকে পরিবারের পিতা আবুল হায়াতের একটি সংলাপ আছে—‘গরিব হয়েছি কিন্তু এখনো ছোটলোক হইনি।’ কী দুর্বল, কী নাজুক এক পিতৃতন্ত্র! হুমায়ূনের ভাষা ধার করলে বলা যায়—আহা রে! বড় মায়া লাগে!

সত্তরের মফস্সলি ঢাকার একটি পাতিবুর্জোয়া পরিবার মুক্তিযুদ্ধের আশপাশের সময়ে গরিব ও ছোটলোকের ভেদাভেদের এই হিসাব–নিকাশ করছে। উত্থানকামী অথচ ‘প্রিক্যারিয়াস’ এই মধ্যবিত্তই ছিল হুমায়ূনের প্রধান পরিপ্রেক্ষিত। সলিমুল্লাহ খান লিখেছেন, ‘হুমায়ূন আহমেদ যাহাদের জন্য লিখিতেন তাহাদের মাপেই তিনি গড়িয়া উঠিয়াছিলেন।’ খানের মতে তারা ছিলেন এ দেশের ‘নিম্ন–মধ্যবিত্ত’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা