April 18, 2026, 10:30 am

সাহিত্যের মান উচ্চপর্যায়ে নিতে হবে তরুণ সাহিত্যিকদের

Reporter Name

তরুণ সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দিয়ে বিশিষ্ট লেখক, চিন্তক, শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলা ভাষার সাহিত্যের মান কমে যাচ্ছে। ভাষা বিকৃত করা হচ্ছে। ভাষার মানও কমে যাচ্ছে। তরুণ সাহিত্যিকদের ভাষা ও সাহিত্যের মান উচ্চপর্যায়ে নিয়ে যেতে হবে।

শনিবার সন্ধ্যায় সাহিত্য পত্রিকা কালি ও কলম আয়োজিত তরুণ সাহিত্যিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ মন্তব্য করেন।

সিটি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ বিতরণী অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় পাঁচ তরুণ কবি ও লেখককে এই পুরস্কার দেওয়া হয়। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কথাশিল্পী মাসরুর আরেফিন। সভাপতিত্ব করেন কালি ও কলম–এর প্রকাশক আবুল খায়ের। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা