April 18, 2026, 11:54 am

মহানবী

Reporter Name

মহানবী
মহসিন আলম মুহিন

নবীকুল শিরোমনি খোদার হাবিব সাইয়্যিদুল মুরছালিন,
মা আমেনার নয়নমনি বিশ্বনবী রহমাতাল্লিল আলামীন।।

এলো নবী দুনিয়ার মাঝে ভুবন সাজে তাই নতুন সাজে,
হকের দাওয়াত বাতিল বরবাদ নবী ব্যস্ত দ্বীনের কাজে।।

ধ্যানে মগ্ন নবী হেরা গুহায়, হেথায় কোরআন অবতীর্ণ হয়,
নবী হলেন দয়ার সাগর, নেই যে তার তুলনা জগতময়।।

পাপী-তাপী, গুনাহগার মহানবীর পরশে হলো ঈমানদার,
শান্তির ছায়া তলে আসে সবে দলে দলে ঘোচে আঁধার।।

আসে যারা নবীকে মারতে! শিখে তারা কলেমা পড়তে,
নবীর আদর্শ পেলো তারা-মহামানব হলো দুই জগতে।।

রহমতের ভান্ডার-নবী সমাজের আঁকলেন নতুন ছবি,
ইসলামি রাষ্ট্র করলেন রচনা-আরবে উঠলো নতুন রবি।।

ব্যবসা-বাণিজ্যে উন্নতি হলো ফিরলো রাষ্ট্রের অর্থনীতি,
গোত্র-কলহ, বিবাদ হানাহানি লুপ্ত হলো, এলো সম্প্রীতি।।

ধর্মে, সাম্যে, মায়া-মমতা, মানবতায় মহানবী মহান সেরা,
কোরআনের বাণী-নবীর আদর্শে আলোকিত হলো ধরা।।

উর্ধ্বগমন, ফতেহ মক্কা, দ্বীনের পুর্ণতা ইসলামের প্রচার,
বিদায় হজ্ব, বিদায়ী ভাষণ, দায়িত্ব পালন শেষে অবসর।।

এমন দরদী আর আসবে না এই দুনিয়ায় কোন দিন,
মহানবীর হাদিস-কোরআন পড়ি জীবন হবে রঙিন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা